মৌলভীবাজারে মতিনকে অপহরণের পর হত্যা...
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
ছবি সংগৃহীত
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিস কুলাউড়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত র্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও আগত সেবাগ্রহীতারা।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। এছাড়া মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।
মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায়...
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর...
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন হবিগঞ্জ সদর...