কুলাউড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ...
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার (২২) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাক মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ/সিলেট
২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে প্রনোধনা কর্মসুচীর আওতায় উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। স্থানীয় মৌসুমী ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর...
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন হবিগঞ্জ সদর...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের...