ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও...
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে বৃদ্ধা দিলারা বেগম হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদকে (৩৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। র্যাব-৯-এর সহায়তায় শনিবার তাকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা এলাকা থেকে আটক করা হয়।গ্রেফতার হারুন রশিদ গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে দিলারা বেগম (৫৪) খুন হন। তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হকের ওপর।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন রশিদ জানিয়েছেন, ওমানে অবস্থানকালে নিহতের ছেলে আম্বিয়া আহমদের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। সেই সূত্রে বিরোধের জেরে ঘটনার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তিনি সহযোগীদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় পরিবারের এক মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়।
দিলারা বেগম তাদের বাধা দিলে হারুন রশিদ তাকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় ও ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ড্রেসিং...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ...
মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, নৈতিক নেতৃত্বের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে রোটারি।...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫...