অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের...
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
ছবি সংগৃহীত
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর সর্ববৃহৎ ও প্রাচীনতম সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকে।
শুক্রবার (১৫ মে) বিকেলে কানাইঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দের পক্ষ থেকে শাকিলের পরিবারের হাতে উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশ তেত্রিশ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মানবিক এই সহায়তা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের পক্ষে সম্মানিত সদস্য ইউসুফ আহমদ এই অর্থ শাকিলের ছোট ভাই হাসানুল হক কামরান ও বোনের জামাই ইমাদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাহির উদ্দিন, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আলিম উদ্দিন, সমাজকর্মী ফারুক আহমদ রেজওয়ান ও ফরিদ উদ্দিন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি লন্ডনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাফিজুল হক শাকিল। এই হৃদয়বিদারক সংবাদে দেশে অবস্থানরত তার বাবা ফজলুল হক স্ট্রোক করে ইন্তেকাল করেন।
বাবা ও ছেলের পরপর মৃত্যুর ঘটনায় প্রবাসী কমিউনিটিসহ সর্বত্র নেমে আসে শোকের ছায়া। এমন দুঃসময়ে শাকিলের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের এই সহমর্মিতাপূর্ণ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে মরহুম শাকিলের মরদেহ দেশে পাঠানো এবং ফান্ড সংগ্রহ কার্যক্রমে কানাইঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী, ট্রেজারার এমাদ উদ্দিন রানা, মৌলানা রফিক আহমেদ, ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, বশিরুল ইসলাম, নজিরুল ইসলাম, খছরুজ্জামান খছরু, একেএম শামসুজ্জামান বাহার, আবুল ফাতেহ, সালিক আহমেদ, মখলিছুর রহমান, ফারুক আহমেদ চৌধুরী, নোমান পাটোয়ারী, সাদেকুল আমিন, মো. জাকারিয়া, মুজিবুর রহমান, শামীম আহমেদ শামীম,সোলেমান পাটোয়ারী সহ যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাট কমিউনিটির সর্বস্থরের মানুষ।
কানাইঘাট এসোসিয়েশনের মানবিক আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীরা যে ঐক্য ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তা কমিউনিটির মধ্যে গভীর ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে।
শাকিলের পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সংগঠন ও প্রবাসী কমিউনিটির সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এসএ/সিলেট
অসুস্থ প্রবীন মুরুব্বী, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃতী সন্তান আবু বক্কর-কে দেখতে...
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই...
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
নগরীর মুন্সিপাড়া এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, ব্যবসার কথা বলে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০...