জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের...
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই...
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
নগরীর মুন্সিপাড়া এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, ব্যবসার কথা বলে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নেওয়া এবং পরে প্রতিশ্রুতি ভঙ্গ, প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী রোহেলা খানম।
একই সঙ্গে মাহমুদ আলীর প্রথম পক্ষের স্ত্রী ফাতিমা বেগম, আবু তাহের তপু নামে এক যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, ধর্ষণচেষ্টা, চাঁদা দাবি, সিসি ক্যামেরা সরিয়ে ফেলার চেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন রোহেলা খানম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী মাহমুদ আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে মাহমুদ আলী লিখিতভাবে দেশে-বিদেশে তাঁর অন্য কোনো স্ত্রী নেই বলে অঙ্গীকার করেন। বিয়ের সময় ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হলেও ১০ ভরি স্বর্ণালঙ্কার পরে পাঠানো এবং তাঁর মালিকানাধীন পাঁচতলা একটি ফ্ল্যাট তাঁর নামে রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
রোহেলা খানমের দাবি, বিয়ের কিছুদিন পর লন্ডনে ব্যবসা সম্প্রসারণ এবং তাঁকে যুক্তরাজ্যে নেওয়ার কথা বলে তাঁর লন্ডনপ্রবাসী ছোট ভাই শফিকুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন মাহমুদ আলী। পরে তিনি জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রেখেই মাহমুদ আলী তাঁকে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি সিলেট মেট্রোপলিটন আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
তিনি আরও অভিযোগ করেন, মামলা করার পর থেকেই তাঁকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। মাহমুদ আলীর প্রথম পক্ষের স্ত্রী ফাতিমা বেগম একাধিকবার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে রোহেলা খানম বলেন, গত ২৪ মে আবু তাহের তপু নামে এক যুবকের নেতৃত্বে ২-৩ জন ব্যক্তি তাঁর বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা, ধর্ষণের হুমকি এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে গত ১৮ জুন ঘটনার প্রমাণ নষ্ট করতে বাসার সিসি ক্যামেরা সরিয়ে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ঘটনার ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন রোহেলা খানম। তাঁর দাবি, শিপন ও জুয়েল নামে দুই ব্যক্তি ফ্ল্যাট দখলের উদ্দেশ্যে ভূমি অপরাধ ও প্রতিকার আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। পাশাপাশি কয়েকটি অনলাইন পোর্টাল তাঁর বক্তব্য না নিয়েই একপাক্ষিক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রোহেলা খানম তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, হামলা, ধর্ষণচেষ্টা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই...
সিলেটের ঐতিহ্যবাহী চালিবন্দর মহাশ্মশানস্থ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুনর্র্নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের...
নগরীর মুন্সিপাড়া এলাকার যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, ব্যবসার কথা বলে দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক এবং নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত জাতীয়...
নগরীর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। নগরবাসীর দুর্ভোগ লাঘব,...