মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৭৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার (১১ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে এসএমপির বিভিন্ন থানা পুলিশ নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানার আসামি এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্তদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক ব্যবসায়ী ১ জন এবং বিনা পরোয়ানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ২৫ জনকে আটক করা হয়।
অভিযানকালে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৪০ বস্তা ভারতীয় জিরা, ১০৫০ পিস কিটক্যাট চকলেট এবং ২৬৮৮ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়। এছাড়া ২০ পুরিয়া গাঁজা ও ৪টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।
এদিকে এসএমপির ট্রাফিক বিভাগ একই ২৪ ঘণ্টায় ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৩টি যানবাহন আটক করেছে।
মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে-ট্রাক ৪টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি ১৬টি, মোটরসাইকেল ৩৯টি এবং অন্যান্য ৯টি।
অপরদিকে আটক যানবাহনের মধ্যে রয়েছে- ট্রাক ১টি, প্রাইভেটকার ৬টি, সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৫১টি এবং অন্যান্য ১৬টি। এছাড়াও মঙ্গলবার (১২ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ৬ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ৩ জন মাদকসেবী, ৫ জন ছিনতাইকারী, ১ জন সন্দেহভাজন ব্যক্তি এবং ১ জন জুয়াড়ি রয়েছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং এসএমপি ডিবি ১ জন জুয়াড়িকে আটক করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...