অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল ও...
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
আন্তর্জাতিক নার্স দিবস- উপলক্ষে ইবনে সিনায় আলোচনা সভা
ছবি সংগৃহীত
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এ “আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ইং” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় হাসপাতালে ৩য় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্ণেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান (এইচ.এম.সি) মাওলানা হাবিবুর রহমান। তিনি নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “নার্সিং সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।” তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসি মূখে মায়া ও যত্ম-মমতায় রোগীদের কে আরও উন্নত সেবা প্রদান করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান।
তিনি আরও বলেন ডাক্তার চিকিৎসা দেন কিন্তু একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে রোগীকে সুস্থা করে তুলেন, তাই নার্সরা-ই হাসপাতালের মূল শক্তি।
হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদ এর যৌথ উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডাঃ মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, এসএমও ডা. তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার এন্ড ইনচার্জ (এইচ.আর) মো. ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো. ফয়জুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসা. মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে নার্সদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। সবশেষে কেক কেটে সকলকে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
এসএ/সিলেট
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ...
সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছিলেন। তখন...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...