শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
ছবি সংগৃহীত
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ব্যাপক মবিলাইজেশন কার্যক্রম ও বিশেষ চেকপোস্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনবহুল এলাকা এবং সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে।
এ কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। জানা যায়, পুলিশ সপ্তাহ সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নিয়মিত এই মবিলাইজেশন কার্যক্রমের ফলে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে। স্থানীয় অনেকেই জানিয়েছেন, থানা পুলিশের দৃশ্যমান টহল ও বিশেষ চেকপোস্টের কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাত্রীকালীন সময়ে পুলিশের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
জনসেবাই পুলিশের প্রধান অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানার ওসি আমিনুল ইসলাম বলেন পুলিশ সব সময় জনসাধারণকে সেবা প্রদান সহ জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে সেবার পরিধি আরো বাড়ানো হয়েছে।
এসএ/সিলেট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট অত্যন্ত মানবিক ও...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন।বুধবার (২৪ জুন) বাদ...
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...