শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটস্থ জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুর ২টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র অর্থায়নে এই ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশন'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এই ওয়াশ ব্লকের কাজ শুরু করায় ওয়ার্ল্ড ভিশন'র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনোই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিলো না। বিশেষ করে আমাদের (শিক্ষার্থীদের) নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো।
নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে আমাদের সেই দুর্ভোগ দূর হবে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সমস্যায় ক্ষিার্থীদের প্রতিদিন নানা ধরণের প্রতিকূলতার মুখোমুখী হতে হয়। শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছিল। এ সমস্যার কথা জেনে ওয়ার্ল্ড ভিশন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আমরা আনন্দিত।
গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর হলেও আমাদের ৫ শতাধিক শিক্ষার্থীদের জরাজীর্ণ একটি টয়লেট ব্যবহার করতে হতো। ফলে তাদের নানা রকম সমস্যা হতো। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এটি বেশি সমস্যার ছিল। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এই সহায়তা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত সুফল ভয়ে আনবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতা জানান, শিশুদের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ/সিলেট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট অত্যন্ত মানবিক ও...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন।বুধবার (২৪ জুন) বাদ...
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...