১ লাখ ৬৫ হাজার কর্মী...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
ফাইল ছবি
বিলাল উদ্দিন, কুয়েত : কুয়েতের কাবদ এলাকায় অবৈধ কসাইখানার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাহরা ইনভেস্টিগেশন বিভাগ। অভিযানে তিনটি পশুর খামারকে বেআইনিভাবে লাইসেন্সবিহীন কসাইখানায় রূপান্তরের অভিযোগে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন।
তদন্তে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ও স্বাস্থ্য নিরাপত্তা তদারকি ছাড়াই সেখানে পশু জবাই কার্যক্রম চলছিল। বিষয়টি জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েত কর্তৃপক্ষ।
আইনি অনুমোদনের পর পরিচালিত অভিযানে শ্রমিকদের হাতেনাতে আটক করা হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার...
মোহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস (ফ্রান্স) থেকে:: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে...
কানাডা প্রতিনিধি: ছাত্র হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সাজা দ্রুত বাস্তবায়নের দাবিতে কানাডার...