মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ...
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
ছবি সংগৃহীত
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে বিশেষ চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।রবিবার দুপুরের পর পৌরশহরের সুপাতলাসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে জনমনে ব্যাপক সাড়া পড়ে।
সিলেট রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান–এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়।
সূত্র জানায়, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে ডিআইজি মহোদয় এমন নির্দেশনা দেন। “ফোর্স মোভিলাইজেশন ড্রিল” ও বিশেষ চেকপোস্ট কার্যক্রমের আওতায় বিয়ানীবাজার থানার প্রায় ৭৫ শতাংশ পুলিশ সদস্য একযোগে মাঠে নামেন।
অভিযানে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন ও বাস স্টেশনে তল্লাশিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনমনে সৃষ্ট সব ধরনের ভীতি দূর করতে পুলিশ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।
এসএ/সিলেট
নগরীর মহাজনপট্টি থেকে ১৫৫ পিস ইয়াবাসহ বিসু বাঁশফোড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদককারবারী।রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিষয়টি...
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।রবিবার (৭ জুন) দুপুরে নগরীর...
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারা এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...