শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
ছবি সংগৃহীত
মেডিকেল রিপ্রেজেনটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জৈন্তাপুর–এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “দালাল নয়! মেডিকেল রিপ্রেজেনটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) সকাল ১১টায় জৈন্তাপুর মডেল ফারিয়া–র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনটি জৈন্তাপুর পূর্ববাজার উপজেলা গেইট থেকে শুরু হয়ে স্টেশন বাজার ও থানা গেইট প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ঘটে যাওয়া একটি “ন্যক্কারজনক” ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তাদের অভিযোগ, মেডিকেল রিপ্রেজেনটিভদের অন্যায়ভাবে “দালাল” আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা এই পেশাজীবীদের জন্য অপমানজনক।
বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাবলু, সুরুজ আলী, মো. শাহিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. রায়হান পারভেজ, খো. ফিরোজ আহমেদ ও নিমাই চন্দ।
এসএ/সিলেট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসাসেবায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট অত্যন্ত মানবিক ও...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করেছেন।বুধবার (২৪ জুন) বাদ...
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক...