তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে...
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
ছবি সংগৃহীত
মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এবং অন্যজনকে চোরাই মালসহ তার দোকান থেকে আটক করা হয়।
সোমবার (১১ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার তারাকান্দা বাজারের মৃত আব্দুল গফুরের ছেলে মুমিন হাসান রাব্বি। তিনি বর্তমানে কোতোয়ালী থানার শামিমাবাদ ৩৫নং গলি (কানিশাইল ঈদগাহ সংলগ্ন) এলাকায় বসবাস করছিল। অন্যজন হলেন হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রামের বারেক মিয়ার ছেলে আব্দুল মালেক। তিনি বর্তমানে নগরীর শেখঘাট এলাকায় ইকবাল মিয়ার বাসায় থাকেন এবং জিতু মিয়ার পয়েন্টে তার একটি ভাঙ্গারির দোকান রয়েছে।
জানা যায়, মামলার বাদী মো. শরীফ আহমদের গ্যারেজ থেকে গত ৯ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে দুটি বাইসাইকেল, লোহার হ্যামার এবং সিএনজির ব্যাটারি চুরি হয়।
এছাড়া পাশের একটি বাসা থেকেও আরও একটি গিয়ার বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। গত ৯ মে দুপুরে অভিযুক্ত মুমিন হাসান রাব্বি পুনরায় বাদীর গ্যারেজে চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ১০ মে জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন আব্দুল মালেকের ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে একটি চোরাই গিয়ার বাইসাইকেল উদ্ধার করা হয়। চুরির মালামাল রাখার দায়ে মালেককেও গ্রেপ্তার করে পুলিশ।
তাদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকারের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং...
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, কৃষক দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক...
নগরীতে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ওসমানী মেডিকেল কলেজের এক অধ্যাপক। হামলায় তিনিসহ তার বড় ভাই এবং স্ত্রীও আহত হয়েছেন। এব্যাপারে মহানগরীর কোতোয়ালী...
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়।...
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কবি নজরুল একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে একাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ রেড...