মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ...
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০/০৫/২০২৬ এর এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক ও ভুট্টু সাওতালকে গ্রেফতার করা হয়েছে।
তারা উভয়েই শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, পৃথক আরেক অভিযানে শাপলাবাগ রেল কলোনি এলাকার ঘটনায় অভিযুক্ত রাকিব মিয়া ওরফে রাজিব মিয়াকে সোমবার সকালে শাপলাবাগ রেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এসএ/সিলেট
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার ২নং...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।শনিবার ভোরে উপজেলার...
‘জলবায়ুর সুরক্ষায় প্রকৃতির অনুপ্রেরণা গড়ব ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘হ্যান্ডস বাংলাদেশ’ এর উদ্যোগে মৌলভীবাজারের...
মৌলভীবাজারে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ রদবদল...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...