গোলাপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে লাশ হয়েছেন এক কিশোর মাদ্রাসা ছাত্র। তার নাম মো. রায়হান (১৭)। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হন বিকাল ৫টার দিকে।
রায়হান শাহপরাণ থানার বালুচর নতুনবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তাদের আদি নিবাস সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার রাতারগাঁও বাগেরটেক এলাকায়।
শাহপরাণ থানাপুলিশ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সামিউল তুষার জানান, দুপুর আড়াইটার দিকে তারা ৪/৫ জন বন্ধু খেলা শেষে গোসল করতে নেমেছিল। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি থেকে ফেরার পথে হঠাৎ রায়হান ডুবতে শুরু করে। তার বন্ধুরা চেষ্টা করলেও তাকে উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাদের ডুবুরিরা এসে অনেক চেষ্টার পর রায়হানের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্তে তাদের অসম্মতি থাকায় রায়হানের লাশটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রক্টার সামিউল তুষার।
এসএ/সিলেট
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।...
জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স বসানোর পর এবার আরেক ওলি হযরত শাহপরান (রহ.) মাজারে গিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার...
মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসসহ ৯ জনকে গ্রেফতার করা...