সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
ছবি সংগৃহীত
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শামিমুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করাই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য।
কলেজের কঠোর নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে মানসম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং চিকিৎসা সেবায় দক্ষ ও মানবিক নার্স হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও যুবায়ের আহমেদ এবং অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, শিশু কল্যাণ কেন্দ্র ও নার্সিং কলেজের ভাইস চেয়ারম্যান ফকরুল ইসলাম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডি সদস্য অধ্যাপক ডাঃ মাসুদুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাঈদ, পারভেজ আহমদ, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ডা. তৌহিদ চৌধুরী, পূজা আচার্য্য, আসমা বেগম ও চৌধুরী লাবিব ইয়াসির।
বক্তব্য রাখেন, স্নিগ্ধা পাল ছষ্টি, ইকরামুল রিদন মিল্কি, সুস্মিতা পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নওশীন ফেরদোছী কলি, জামিলা যাহান স্বর্ণা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং নতুন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএ/সিলেট
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, ‘রন্ধন শিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার ছাপ রাখছেন। তবে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করা...