সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন...
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।সোমবার (১৮ মে) রাতে...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ মে) ভোররাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ৪ জন আসামি, ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক ব্যবসায়ী ২ জনসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ৩৮ জন এবং বিনা পরোয়ানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে মহানগরীর বিভিন্ন স্থান থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে ১,৮০৬ পিস কিটক্যাট চকলেট ও ২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৮২টি যানবাহন আটক করা হয়। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ট্রাক ৪টি, প্রাইভেটকার ১টি, সিএনজি ১৯টি, মোটরসাইকেল ৪৪টি, মাইক্রোবাস ৩টি ও পিকআপ ৪টি।
আটক যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ২টি, ট্রাক ১টি, সিএনজি ২০টি, লেগুনা ৩টি, মোটরসাইকেল ৫২টি, পিকআপ ৩টি ও কাভার্ড ভ্যান ১টি।
অপরদিকে, ৬ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ১১ জন, চোর সন্দেহে ৩ জন, জুয়াড়ি ১ জন এবং হকার ২১ জন রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এই সময় ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এসএ/সিলেট
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।সোমবার (১৮ মে) রাতে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল প্রাথমিক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব...
সিলেটের গোলাপগঞ্জ থেকে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি...
কোম্পানীগঞ্জ(সিলেট (প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুরি, চোরাচালান এবং বালু-পাথর লুটপাট প্রতিরোধসহ...
জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন...