সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হান্নান হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (৪ মে) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের দক্ষিণ চরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কয়েছ উদ্দিন (ডাউকেরগুল এলাকার আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ৯ নভেম্বর ভোর ৫টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েছের পক্ষের লোকজন হান্নানের ভিটায় আক্রমন করে। তারা তার ঘরে প্রবেশ করে ঘুমন্ত হান্নানের উপর হামলা চালায়। তারা তার হাতপা বেঁধে তাকে রক্তাক্ত জখম করে। পরে ঘরের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। হান্নানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা (নং ৮/১২/১১২৫) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং কয়েছকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তাকে কানাইঘাটন থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, ‘রন্ধন শিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার ছাপ রাখছেন। তবে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করা...