জকিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ট্রাক গাড়ীতে থাকা ভারতীয় ১৫৮ পিস কম্বল সহ এক জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) ভোর অনুমান ৪ টার দিকে থানার এসআই শৈলেশ চন্দ্র কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় বড় মসজিদের পাশে টহলে ছিলেন।
এসময় একটি ট্রাক গাড়ী আটক করে তল্লাশী করে বস্তায় মড়ানো ১৫৮পিস ভারতীয় কম্বল দেখতে পান। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে ট্রাকের চালক পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার কপাল পাড়া গ্রামের লতিফ বয়াতীর পুত্র মো. ওলি বয়াতীকে গ্রেফতার করে পুলিশ। এসআই শৈলেশ চন্দ্র জানান, ভারতীয় কম্বল ট্রাকে করে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে কানাইঘাটে নিয়ে আসার পথে আটক করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত সহ কম্বল চোরাচালেনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
জানা যায়, সম্প্রতি সময়ে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালান আবারো ব্যাপক আকারে বেড়েছে। বিজিবি সহ থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রতিদিন ভারতীয় চোরাইপণ্য আটক করলেও চোরাচালান থামছেনা। দীর্ঘদিন ধরে যারা চোরাচালানের সাথে জড়িত ছিলো তারা আবারো সংঘবদ্ধ হয়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন ভারত থেকে কোটি কোটি টাকার জিরা, মসলা সামগ্রী,চা পাতা,চিনি,মাদকদ্রব্য,নাসির বিড়ি সহ বিভিন্ন ধরণের কসমেটিক্স ও পোষ্ট সামগ্রী এবং ভারতীয় থ্রী পিস,কম্বল,বিভিন্ন ধরণের গাড়ীর পার্স শাড়ী কাপড়, মোবাইল সেট নিয়ে আসছে। এতে করে সরকার বড় ধরণের রাজস্ব হারাচ্ছে এবং ভারতে টাকা পাচার হচ্ছে।
এসএ/সিলেট
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে। কিন্তু এই জনশক্তিকে যথাযথভাবে কর্মশক্তিতে রূপান্তর...
সিলেটে গত ৯ দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল নগরীর শাহপরাণ থানার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও...