সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচির...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী...
ছবি সংগৃহীত
নগরীতে সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিগলী এলাকার বর্তমানে নগরীর ভাইয়ারপাড়া, বাদেআলী এলাকার আব্দুন নূর এর পুত্র আক্তার হোসেন ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার চৌধুরীবাজার গ্রামের বর্তমানে নগরীর আখালিয়া বড়বাড়ী এলাকার মতিন মিয়ার পুত্র মো. সুমন মিয়া।
পুলিশ জানায়, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও এর মৃত ক্বারী আলাউদ্দিন এর পুত্র ভিকটিমতাজুল ইসলাম নগরীর বন্দরবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-১৮৫২) যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এসময় ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের নিকটে টহলরত কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৭৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ...
নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এবং কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারকে কেন্দ্র করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে...
কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে...