গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকির মৃত্যু...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
ছবি সংগৃহীত
আরোহী সংগীত একাডেমি সিলেট এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ এপ্রিল) একাডেমির উদ্যোগে বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাকিল আহমদ কয়েছ এর সভাপতিত্বে ও সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী'র সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানমালায়, বাংলার লোকজ সংস্কৃতি, ধামাইল গান, নিত্য, ফ্যাশন শো, করাস গান, লোকগান, বিয়ের গান, সহ নানা বৈচিত্রময় আয়োজনে, প্রাণোবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খানের নেতৃত্বে পুরো জাসাস টিমের সরব উপস্থিতিতে আরোও মনোমুগ্ধকর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
এতে প্রধান আলোচকের বক্তব্যে জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচখান বলেন বাংলার লোকজো সাংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে হবে একটি মহল তার বিরোধিতা করছে বাংলার লোকজ সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল,আরোহী সংগীত একাডেমি'র উপদেষ্টা শফিকুল ইসলাম স্বপন, নেছারুল হক চৌধুরী বুস্তান, কবি এম কাইয়ুম খান, মোঃ আলিম মিয়া,সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
একক সংগীত পরিবেশন করেন একাডেমি'র সভাপতি শাকিল আহমেদ কয়েছ, সংগীতশিল্পী, এ এম এজাজ, এস এম শাহজাহান, মোঃ শামীম আহমদ, জাসাস কন্ঠ যোদ্ধা , রাজন খান, অনামিকা, শ্যামা রানী দাস, অনন্যা বিশ্বাস, শিশু শিল্পী রত্মিতা মজুমদার, আরোহী কয়েস মাইশা, সহ বরেণ্য শিল্পীগন। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেছেন, হাওর অঞ্চল শুধু মাছের জন্য নয়, এটি জীববৈচিত্র্যের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ এলাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে...
সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার একমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...