গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকির মৃত্যু...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
ছবি সংগৃহীত
পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং পরিসেবায়ও আসছে যুগান্তকারী ও গ্রাহকবান্ধব পরিবর্তন।
এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক ‘ক্যাশলেস ব্যাংকিং’ সেবায় নিয়ে এসেছে বিভিন্ন ধরণের প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট। তিনি পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্ধকে ব্যাংকের ডেবিট/ক্রেডিটকার্ড, পাই ব্যাংকিং এ্যাপস, কিউ আর কোড, পোজ মেশিন ইত্যাদি সময় ও অর্থ সাশ্রয়ী সেবা গ্রহণের আহবান জানান। তিনি বলেন, এতে করে সরকার ঘোষিত ‘ক্যাশলেস ব্যাংকিং’ এর কার্যক্রম আরো বেগবান হবে।
বুধবার (২২ এপ্রিল) সকালে সিলেটের দক্ষিণ সুরমার রেলগেট এলাকায় পূবালী ব্যাংক ট্যাকনিক্যাল শাখা আয়োজিত ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দু’দিনব্যাপি ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্যাকনিক্যাল শাখার ব্যবস্থাপক কাজী মোছা. মাহবুবা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরী ও পশ্চিমাঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) শাহ মো: দস্তগীর আজম। এসময় গ্রাহকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইনজামাম গজনবী প্রিন্স।
উদ্বোধনী দিনে উপস্থিত গ্রহকবৃন্দ পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্ক অবহিত হন। বৃহস্পতিবার ক্যাম্পেইনের সমাপনী দিনেও একই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেছেন, হাওর অঞ্চল শুধু মাছের জন্য নয়, এটি জীববৈচিত্র্যের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ এলাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে...
সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার একমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...