গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকির মৃত্যু...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
ছবি সংগৃহীত
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, সাইয়ীদ ফাহ্দ আল করিম তাঁর কর্মকালে অত্যন্ত পেশাদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন। কর প্রশাসন ও আইনজীবীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর মতো একজন দক্ষ কর্মকর্তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হলেও সরকারি চাকুরির নিয়মে তাঁকে বিদায় দিতে হচ্ছে। আমরা তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সাইয়ীদ ফাহ্দ আল করিম বলেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে। কর্মক্ষেত্রে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার আগামীর কর্মক্ষেত্রে যাতে সফলতা অর্জন করতে পারি সেজন্য সবার দোয়া চাই।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল ফজল।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো; খায়রুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, হবিগঞ্জ কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিভৎসু চক্রবর্ত্তী বিভু, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম পাঠান অ্যাডভোকেট, মো: শফিকুল ইসলাম অ্যাডভোকেট, নির্বাহী সদস্য মো: হাছনু চৌধুরী, সদস্য সুব্রত কুমার রায় অ্যাডভোকেট, আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য্য, আয়কর আইনজীবী মো: কামাল আহমদ, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী মো: ইফতিয়াক হোসেন মঞ্জু, অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কর আহরনে ও করদাতাদের ন্যায় বিচার প্রাপ্তিতে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেটে যেন একটি কর ট্রাইব্যুনাল স্থাপন হয়। এজন্য বক্তারা সরকার ও সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরো বলেন, বিদায়ী যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম সর্বদা করদাতাদের হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। তাঁর আন্তরিকতার কারণে কর আইনজীবী ও কর অফিসের মধ্যে এক চমৎকার কাজের পরিবেশ বজায় ছিল। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র কর আইনজীবী এবং কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেছেন, হাওর অঞ্চল শুধু মাছের জন্য নয়, এটি জীববৈচিত্র্যের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ এলাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে...
সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার একমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...