গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকির মৃত্যু...
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
ছবি সংগৃহীত
সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে (সোমবার দিবাগত) বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১৫০টি যানবাহনের মধ্যে ৫৮টির বিরুদ্ধে মামলা এবং ৯২টিকে আটক করা হয়েছে।
মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২৭টি মোটরসাইকেল ও ৮টি অন্যান্য যানবাহন।
আর আটক যানবাহনের মধ্যে ৫টি ট্রাক, ৬টি প্রাইভেটকার, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪টি মোটরসাইকেল ও ১৪টি অন্যান্য যানবাহন রয়েছে।
জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
সিলেটের গোলাপগঞ্জে মাস্টার্স পাস গৃহবধূ ঝুমকি দেবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং যৌতুকের দাবিতে দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের একপর্যায়ে সংঘটিত...
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেছেন, হাওর অঞ্চল শুধু মাছের জন্য নয়, এটি জীববৈচিত্র্যের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ এলাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে...
সিলেটের গোলাপগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার একমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে...
সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে...