নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের...
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেটে বদলি করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং এপিবিএন পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহ ও শাহরিয়ার আল মামুন পূর্বেও সিলেট মহানগর পুলিশে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এসএ/সিলেট
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
সিলেটের বিশ্বনাথে ললিপপ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পার্শ্ববতি বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...