নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের...
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
ছবি সংগৃহীত
সিলেটসহ তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।
তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেট ছাড়াও খুলনা এবং বরিশাল বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন খুলনা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদ বরিশালের বিভাগীয় কমিশনার হয়েছেন।
এরআগে গত রোববার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
এসএ/সিলেট
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
সিলেটের বিশ্বনাথে ললিপপ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পার্শ্ববতি বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...