নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের...
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
ছবি সংগৃহীত
সিলেট নগরীতে ভারতে মানবপাচার চক্রের সাথে জড়িত ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চক্রের সদস্যরা ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে ভারতে মানুষ পাচারের সাথে জড়িত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল কোতোয়ালি থানাধীন পূর্ব কাজির বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এরপর গ্রেফতারকৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাটের আমস্বপ্ন এলাকার ইসমাইল আলীর ছেলে শাকিল ও একই এলাকার ফয়সাল নামের আরেক যুবক।
র্যাব জানায়, নড়াইল জেলার সদর থানাধীন শ্রীফলতলা এলাকার জোছনা খানম স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকায় তিনি অনেকদিন যাবৎ কাজের সন্ধানে ছিলেন। এসময় মামলার প্রধান আসামী জুয়েল মিয়া তার পরিচিত হওয়ায় সে ভালো বেতনের চাকুরী নিয়ে দিতে পারবে বলে তাকে জানায়।
পরবর্তীতে জুয়েলের কথায় জোছনা বেগম এবং নাহিদা খাতুন নামের মহিলা মোবাইলে যোগাযোগ করে জানতে পারেন সে ইতিপূর্বে ২৫০-৩০০ জন ব্যক্তিকে ভারতে পাঠিয়ে ভালো বেতনের চাকুরি দিয়েছে। জোছনা বেগম তার মাধ্যমে ভারতে গেলে তাকে ভালো বেতনের চাকুরী নিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করে। তবে পাসপোর্ট ও ভিসা না থাকায় জোছনা বেগমকে বাংলাদেশের যেকোন জায়গায় অথবা জাফলং এলাকায় ভালো কাজের ব্যবস্থা করে দিতে বলেন।
অতঃপর জুয়েল জোছনা বেগম ও নাহিদা খাতুন নামের মহিলাকে জাফলং এলাকায় ভালো কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে গত ১৬ এপ্রিল সকালে জাফলং জিরো পয়েন্টে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বলে যে, যদি তারা ভারতে না যায় তাহলে সে তাদেরকে ভারতের লোক বলে বাংলাদেশে চালান করে দিবে।
পরবর্তীতে বিকালে তাদেরকে জোরপূর্বক গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্তবর্তী এলাকা দিয়ে পারাপারের সময় এলাকার লোকজন তাদের কোন সমস্যা আছে কিনা জানত চাইলে তারা জানান তাদেরকে জোরপূর্বক ভারতে পাঠাতে চাচ্ছে। তাদের কথা শুনে উপস্থিত এলাকার লোকজন মানবপাচারচক্রের সদস্য জুয়েলকে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় জোছনা খানম বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে...
সিলেটের বিশ্বনাথে ললিপপ ক্রয় করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পার্শ্ববতি বাসিয়া নদী থেকে আবিদ আহমদ (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও ১০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর যেভাবে...
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...