সিলেটে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে...
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি...
ক্যাম্পাস সাংবাদিকতায় নতুন দিশা খুঁজছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিট
সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ-এর সবুজ-শান্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রিপোর্টার্স ইউনিটির এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভা। গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটায় কলেজের রিপোর্টার্স ইউনিট কক্ষে আয়োজিত এ সভা পরিণত হয় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ ভাবনার এক মিলনমেলায়।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান।
শুরুতেই সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়, যা পরবর্তী আলোচনার ভিত্তি তৈরি করে।
এসময় বক্তব্য দেন দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আশরাফ আহমেদ এবং বর্তমান সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম। বক্তারা তাঁদের বক্তব্যে ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব, দায়িত্বশীলতা ও নৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের আহ্বান জানান। তাঁরা বলেন, একটি শক্তিশালী রিপোর্টার্স ইউনিট গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য মেহেদি হাসান তানিম এবং সহযোগী সদস্য তাজিদুল ইসলাম, সাইফুল্লাহ মোস্তফা, আব্দুল হান্নান সৌরভ, হাছান আহমদ, আব্দুল মাজিদ, জাওহার, রবিউল হাসান আশরাফ প্রমুখ। তাঁদের উপস্থিতি সভাকে আরও প্রাণবন্ত করে তোলে এবং আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
টিএ/ছাতক
সড়কে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন চা শ্রমিকরা। তাদের বেশিরভাগই নারী। আর প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা, কারোবা হাতে ফুলের পাপড়ি ভর্তি...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারকে আন্তর্জাতিক মানের কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেটের চেলা প্রশাসক মো. সারওয়ার আলম।মঙ্গলবার দুপুরে...
সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জাল দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড...
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরভবনে বিদ্যুৎ উন্নয়ন...