পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু পাশে যুবদল নেতা রুবেল

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয় । 

আজ বুধবার ১১ মার্চ অসুস্থ পাম্পের কর্মী মিঠু গোয়ালাকে দেখতে ও তার খোঁজ খবর নিতে তার বাসায় যান মহানগর যুবদলের ২য় সহঃসাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল।

গত মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর চৌকিদেখি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো.ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) ও মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯মার্চ) বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখি এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক। সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্প কর্মচারী মিঠু গোয়ালা  বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।


জুয়ে/সিলেট