সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫...
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক স্থানে এসব ঘটনা...
যুক্তরাজ্যের ছাতক বাজারের ডিরেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিনের অর্থায়নে চরমহল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শতাধিক অসহায় পরিবারের মাঝে সহায়তা
তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকে মানবিক উদ্যোগের অংশ হিসেবে মরহুম হাজী ইরফান আলী ওয়েলফেয়ার ট্রাস্ট চুনারুচরের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে চরমহল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে এ উদ্যোগ গ্রহণ করে ট্রাস্টটি।
জানা যায়, যুক্তরাজ্যের ছাতক বাজারের ডিরেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিনের অর্থায়নে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। তাঁর সহযোগিতায় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মোঃ ফখর উদ্দিন, যুবদল নেতা মোঃ মনির উদ্দিন, আবু শাহাদাত আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, মাহিন সহ আরও প্রমূখ।
এ সময় মরহুম হাজী ইরফান আলীর পরিবারের পক্ষ থেকে মরহুম ইরফান আলীসহ সকল কবরবাসীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়। তারা জানান, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিএ/ছাতক