কুয়েতে প্রবাসী বাংলাদেশি যুবকের...
বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রবাসী আখতার হোসেন (৪৪) আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। জানা...
নতুসভাপতি মুহাম্মদ নুরুজ্জামান ,সম্পাদক সোহেল রানা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
৪ মার্চ বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতা৷ মোঃ নুরুজ্জামান কে সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সোহেল রানা কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ,সহ -সভাপতি হাসান আহমেদ চৌ. (সিলেট জুবাইল অঞ্চল)মুহিবুর রহমান কলিম (মৌলভী বাজার দাম্মাম অঞ্চল) সহ -সভাপতি আনোয়ার হোসেন (সিলেট অঞ্চল) সহ- সভাপতি সামসুল ইসলাম সাওন( সুনামগঞ্জ মদিনা অঞ্চল) যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ আবু ফাহাদ সহ: সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুনেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,অর্থ সম্পাদক মোঃ আব্দুস শাকুর, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, কার্যকারী সদস্য মো: জহির উদ্দিন, নুরুল ইসলাম, মোঃ ছাইদ আলী প্রমুখ ।
এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুজ্জামান বলেন, গত ১২ জানুয়ারী সভার মাধ্যমে ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ৪ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনার এবং বর্ষিয়ান মুরব্বিগণসহ বৃহত্তর সিলেট বিভাগের সৌদি প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সৌদীতে অবস্থানরত সিলেট বিভাগের প্রবাসী ভাই বন্ধু সহ নির্বাচন কমিশনার আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
আল্লাহ পাকের মেহেরবাণীতে যে ইজ্জত ,সম্মান ও ভালোবাসা পেয়েছি তা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য অনেক বড় পাওয়া। তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই,পাশাপাশি ধন্যবাদ জানাই সৌদী প্রবাসী সমস্ত সিলেট বাসীকে, আমি নগন্য একজন মানুষকে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করায় আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।
এসএ/সিলেট