বিশ্বনাথে কুড়ালের আঘাতে প্রাণ গেল...
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রামাপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের পশ্চিম মাঝপাড়া এলাকায় বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে শাহ আলম (২৫) নামের এক...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা পুলিশ নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকা ও কোতোয়ালী থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগর পুলিশ আইনে মামলা দায়ের করা হয়।
দক্ষিণ সুরমা থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতারকৃতরা হচ্ছে, ভার্থখলা এলাকার আব্দুর রহিমের ছেলে সিদ্দিক মিয়া, কানাইঘাটের লালারচক গ্রামের মকবুল আলীর ছেলে দিরাব ওরফে সিরাজ, ভার্থখলা এলাকার পলাশ আহমদের ছেলে মোস্তাফিজুর রহমান দিদার।
অপরদিকে, কোতোয়ালী থানাধীন বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আ/এ এলাকা থেকে গ্রেফতার করা হয় বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আ/এ এর ৬৭নং বাসার রফিকুল ইসলামের ছেলে মোঃ আলী, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ছাতারকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহফিজুর রহমান, জকিগঞ্জের কোনাগ্রাম বারহালের ছাহির আলীর ছেলে মাছুম আহমদ, কুলাউড়া থানার বুধপাশা কর্মধা গ্রামের আব্দুল জব্বারের ছেলে তোফায়েল আহমদ, লালমনিরহাটের হাতিবান্ধা থানার বড়খাতা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রবিউল ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও বিভিন্ন মডেলের ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং জুয়ার টাকা উদ্ধার জব্দ করা হয়। কোতোয়ালি থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যদেশ আইনে মামলা দায়ের করা হয়।
এসএ/সিলেট