আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২...
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি বড় ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে বিকট শব্দের...
ছবি সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শহীদদের শ্রদ্ধা জানান।
এদিকে দ্বিতীয় দফায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে আবারও শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দিনব্যাপী রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হবে।
জুয়ে/সিলেট