নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা...
সিলেটের সড়ক ও ফুটপাত হকার্স মুক্ত রাখতে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর মদিনা...
ছবি সংগৃহীত
কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম মাঠ পর্যায়ে শক্তিশালী করার লক্ষে ৩নং ওর্য়াডের উদ্যেগে এক কর্মী সভা শুক্রবার রাত ৭টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওয়াসিমের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম ও পৌর জাসাসের সহ-সভাপতি ডালিম আহমদের যৌথ পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, সিনিয়র সদস্য সাবেক ছাত্র নেতা মোঃ জাকারিয়া আহমদ, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা আব্দুল মালিক, যুবদল নেতা কাওসার আহমদ কয়েস, পৌর জাসাসের সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, যুবদল নেতা জামাল উদ্দিন, ছাত্রদল নেতা মারুফ আহমদ।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সভায় বক্তারা বলেন বিএনপি সরকার ক্ষমাতায় যাওয়ার পর থেকে এদেশের মানুষের আশা-আঙ্খকা বাস্তবায়নে ইতিমধ্যে নানামূখী কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু একটি মহল দেশকে আশান্ত করার জন্য নানা ভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।
এমতাবস্থায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে বিএনপির পতাকাতলে সামিল করতে হবে। সভায় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে ৯টি ওয়ার্ডের কর্মী সমাবেশ করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।
এসএ/সিলেট