হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে...
ছিলটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে এবং ছিলটি নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে...
ছবি সংগৃহীত
কবি ও ছড়াকার হান্নান মুক্তা’র ‘তেপান্তরের দেশ-বিদেশে’ গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মনোজ বিকাশ দে রায়, ঘাস এর স্বত্ত্বাধিকারী নাজমুল হক নাজু, দৈনিক সিলেট বাণী পত্রিকার সম্পাদক ওবায়দুল হক চৌধুরী ও প্রবাসী মামুন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, হান্নান মুক্তার-এর পুরো নাম মো. আব্দুল হান্নান মুক্তা। তিনি ১৯৫৭ সালের ৪ আগস্ট সিলেট নগরীর মধুশহীদ আবাসিক এলাকায় জন্ম গ্রহণ করেন। পিতা মো. আব্দুল মান্নান ও মাতা ফাতেমা বিবি। ব্যক্তিগত জীবনে জালালাবাদ গ্যাস (পেট্রোবাংলা)-র ব্যবস্থাপক ছিলেন।
তাঁর সহধর্মিণী সারা খানম। তিনি চার পুত্র সন্তানের গর্বিত জনক। স্কুলজীবন থেকে হান্নান মুক্তার কবিতা, ছড়া, গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন। তাঁর দুটি নাটক জীবন জংশন ও শেকড়ের টানে প্রকাশিত ও গ্যাস অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়।
২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রথম কাব্যগ্রন্থ ময়াবী চাঁদের আলো। ২০১৯ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ পান-সুপারীর খিলি, কাব্যগ্রন্থ হাজার বছরের ক্ষণ গণনা, মোহাম্মদের হিজরত: অমর আখ্যানে মদিনা, ২০২০ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে পঞ্চপদি ছড়াগ্রন্থ ভিরিং, ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ কালার মায়ের নকশি খেতা। হান্নান মুক্তার দৈনিক সিলেট বাণী পত্রিকার কলামিস্ট ও ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের বেতারের তালিকাভুক্ত গীতিকার।
এসএ/সিলেট