বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কুয়েতে আনন্দ উল্লাস দোয়া মাহফিল

post-title

ছবি সংগৃহীত

বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় কুয়েতে আনন্দ-উল্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজয় উদযাপন অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় কুয়েত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সোয়েব আহম্মেদ, মাইন উদ্দিন, চুন্নু মোল্লা, আবুল হাসেম এনাম, আক্তারুজ্জামান শামস, কাদের মোল্লাসহ অন্যান্য নেতারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠান শেষে কুয়েত বিএনপির সিনিয়র নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ. হ. জুবেদ, সিনিয়র সহ-সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি হেবজু মিয়া, যুগ্ম সম্পাদক ও গাজী টিভির প্রতিনিধি আলাল আহম্মদ, সাংগঠনিক সম্পাদক ও একাত্তার টিভির যুগ্ম সম্পাদক সাদেক রিপনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। প্রবাসীদের প্রত্যাশা, নতুন সরকার গঠনের পর বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রবাসীবান্ধব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে।



এসএ/সিলেট