কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী...
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) উপজেলার ৮৭ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
২ লাখ ৬৭ হাজার ১শ’ ৯৫ ভোটারের মধ্যে মধ্যে ১লাখ ৩২ হাজার ৩শ’ ৫৮ জন নারী, ১ লাখ ৩২ হাজার ৩শ’ ৩৫ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে। এছাড়া ২ হাজার ৫শ’ ১২ টি পোষ্টাল ভোট রয়েছে। বিকাল পৌনে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স উপজেলা পরিষদ কার্যালয়ের নিয়ন্ত্রন কক্ষে নিয়ে আসার কাজ চলছে।
পর্যবেক্ষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গলে ৫০ থেকে ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রতিপক্ষ প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।
বেলা ১২টার দিকে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো, ইসলাম উদ্দিন সাংবাদিকদের জানান- সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করছেন। তিনি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটারদের প্রতি আহবান জানান।
এসএ/সিলেট
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...
মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভা। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ ও জনসচেতনতা...
দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর)...
মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার...