পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ছবি সংগৃহীত
রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশের ন্যায় ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে ভোট গ্রহণের জন্য প্রস্তুত সিলেট সারাদেশের ন্যায় সিলেটে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেটের ৬টি সংসদীয় আসনেই শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করে ভোট গ্রহণের জন্য প্রস্তুত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবারই প্রথম ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে থাকছে বডি-অর্ন ক্যামেরা। র্যাব-পুলিশের পক্ষ থেকে আকাশে ড্রোন এবং বিজিবির পক্ষ থেকে থাকছে ডগ স্কোয়াডসহ নানা প্রস্তুতি। এদিকে বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো শুরু হয়ে বিকেলে সমাপ্ত হয়।
সকালে সিলেট সরকারি মহিলা কলেজে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম কেন্দ্রের দায়িত্বশীলদের কাছে ভোটের সরঞ্জামাদি তুলে দেন। এর আগে মঙ্গলবার সকালেই প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে।
সিলেট-১ (মহানগর ও সদর), সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ), সিলেট-৪ (গোলাপগঞ্জ-জকিগঞ্জ), সিলেট-৫ (কানাইঘাট-জৈন্তাপুর) ও সিলেট-৬ (গোলাপঞ্জ-বিয়ানীবাজার) এই ৬টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি আসনে ভোটকেন্দ্রসমূহে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
ক্লিক করুন : বিএনপির প্রার্থী মুক্তাদির ও জামায়াত প্রার্থী হাবিবুর রহমান ভোট দিবেন যে ভোট কেন্দ্রে
জুয়ে/সিলেট