নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা...
সিলেটের সড়ক ও ফুটপাত হকার্স মুক্ত রাখতে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর মদিনা...
ছবি সংগৃহীত
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুন্নাহার।
শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ইউএনও বলেন, নির্বাচনকে ঘিরে ফেঞ্চুগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। উদ্বেগজনক বা অস্থিতিশীল কোনো তথ্য প্রশাসনের নজরে আসেনি।
তিনি জানান, উপজেলায় মোট ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ইউএনও আরও বলেন, নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৫০ জন সেনা সদস্য ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলা হবে।
মতবিনিময় সভায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করলে ইউএনও সেগুলোর উত্তর দেন এবং সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন এবং সদস্য জুলহান চৌধুরী, আব্দুর রহমান বাবুল, জাহিদুর রহমান রিপন ও ছামি হায়দার।
এসএ/সিলেট