৩ বছর পর বিতর্কিত শিক্ষকের...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দীর্ঘদিনের বিতর্কিত এক শিক্ষকের আকস্মিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় একটি বিদ্যালয়। শিক্ষার্থীদের...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. মোস্তাক আহমেদ তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোস্তাক আহমেদের পরিহিত পাঞ্জাবির নিচে কোমরে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মধ্যনগর থানার আওতাধীন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট