অভিজ্ঞতা ও সুশাসনের বার্তা নিয়ে...
ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মানাধীন নিজ বাসায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসিত চন্দ্র দাস (৩৩) উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযুদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে। তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সুত্র জানায়, বিকাল ৪ টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি জানান, নিহতের সুরতহাল তৈরির প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল...
সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী রশিটান খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলাকে ঘিরে সৃষ্টি হওয়া...
জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুপক্ষের সংঘর্ষে সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।শুক্রবার (০৯ মে) রাতে...
সুনামগঞ্জের ছাতকে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে ছাতক থানা...
সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর থেকে: সুনামগঞ্জের বৃহৎ শষ্যভান্ডার হিসাবে খ্যাত জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর,মই হাওর ও পিংলার হাওর সহ ছোটবড় ১৫টি...