কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাঈম আহমেদ (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কটারকোণা মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমেদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ও ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী এলাকার হোসেন আলির ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা থেকে ১৪ জন শিক্ষার্থী কুলাউড়া উপজেলার মনু কটারকোণা কওমী মাদ্রাসায় বোর্ড পরিক্ষায় অংশ গ্রহণ করতে গিয়েছিল। শুক্রবার সকালে ৮ জন সহপাঠীদের সাথে মাদ্রাসা সংলগ্ন মনু নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে মাদ্রাসায় খবর দেয়া হলে মাদ্রাসা কর্তৃপক্ষসহ সহপাঠীরা প্রায় দু'ঘন্টা খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পাওয়া গেলেও তার শরীর ছিল নিস্তেজ।
এ বিষয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ বীন শাওকী জানান, নাঈমকে উদ্ধার করে কটারকোণা মাদ্রাসার শিক্ষকরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষনা করেন ।
নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পিতা হোসেন আলী বলেন,আমার ছেলে নাঈম নোওয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করত, এক সপ্তাহ আগে পরিক্ষা দিতে কটারকোণা মাদ্রাসায় গেছে। আজ নদীতে গোসলে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, আমার ছেলে সাঁতার কাটা জানত না। আল্লাহর মাল আল্লাহর নিয়ে গেছেন, আমি এ বিষয়ে কাউকে দোষারোপ করছি না কোন অভিযোগও নেই আমার।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমি বিষয়টি জেনেছি, নিহতের পরিবার তাদের কোন অভিযোগ নেই তারা ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণের আবেদন করেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...