খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে...
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের ৪জনকে ভ্রাম্যমান আদালত গ্রেপ্তার করে। অপরজনকে গ্রেপ্তার করে থানাপুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ধলাই নদীর রোপওয়ে বাংকার, সাদাপাথর ও ধলাই সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে আনোয়ার হোসেন আবুল, পুরান বালুচর গ্রামের রসিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, আব্দুস সালামের ছেলে মো. কামাল হোসেন ও গাছঘর গ্রামের আমির আলীর ছেলে মো. লাল মিয়া।তাদের মধ্যে আনোয়ার হোসেন আবুলকে ১ বছর ও বাকিদের ৬ মাস করে কারাদন্ডাদেশ দেওয়া হয়।
পুলিশের অন্য একটি অভিযানে উপজেলার বতুমারা এলাকা থেকে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত কমর উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বতুমারা গ্রামের সমছুদ্দিন ওরফে সমছুর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। মাদক সন্ত্রাস চুরিসহ সব ধরনের অপরাধ নির্মূলে সর্বদা তৎপর রয়েছে থানা পুলিশ। অভিযানে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আমরা ড়িতদের আইনের আওতায় নিয়ে আসছি।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। অসুস্থ ও দুর্ঘটনায়...