কানাইঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ...
সিলেটের কানাইঘাট উপজেলার ১৪ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারী ভাবে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের জানাজার নামাজ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় থানাবাজার মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
সাংবাদিক আব্দুল খালিক গত ১৮ জানুয়ারী আমেরিকার নিউইয়র্কে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরসিস সমস্যায় ভোগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। জকিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খালিক তাপাদার দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা শেষে ২০০৭ সনে আমেরিকা গমন করে স্থায়ী বসবাস করলেও জকিগঞ্জ প্রেসক্লাবের সাথে সর্বদা যোগাযোগ ছিল।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন, মুফতি আবুল হাসান, আনোয়ার হোসন খান, প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলান মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদি মোর্শেদ লস্কর, ইউনুছ আলী প্রমূখ। বক্তারা বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা গমন করেন।
এসএ/সিলেট