ধানের শীষের ঘাঁটি ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান

ছাতক-দোয়ারাবাজারে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

post-title

তাজিদুল ইসলাম

ছাতক ও দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঐক্যবদ্ধ ধানের শীষের ঘাঁটি ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে ছাতক উপজেলা, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন'র সভাপতিত্বে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একই আসনের ২০১৮ সালের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল ইসলাম নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মাষ্টার ফজলুর রহমান বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি,আবু হুরায়রা সুরত, দোয়ারাবাজার বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক মাষ্টার,যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জসিম উদ্দিন সুমেন, সামছুর রহমান বাবুল, জসিম উদ্দিন সালমান, এম এ রউফ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, নুরুল আমিন প্রমূখ।  

এসময় উপস্থিত ছিলেন ছাতক, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌরসভার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক-দোয়ারাবাজার আসন ধানের শীষের শক্ত ঘাঁটি। এখানকার মানুষ ঐক্যবদ্ধ এবং গণতন্ত্রকামী। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধানের শীষের এলাকা হচ্ছে ছাতক-দোয়ারাবাজার।

বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি,  ভবিষ্যৎ জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং আজকে দেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংঘটিত ও পরিচালিত হচ্ছে। বিএনপির চেয়াপারসন তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশ কে আত্মনির্ভশীল জাতী হিসেবে গড়তে চান। আমাদের মধ্যে পার্থক্য ছিল কিছু দূরত্ব ছিল কিন্তু প্রতিহিংসা ছিল না। সাংগঠনিক প্রতিযোগিতা ছিল৷ তিনি আরও বলেন, বিএনপি আমার শুরু, বিএনপি আমার শেষ৷ তারেক রহমানের নির্দেশনা মেনে নিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন কে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। এবং ধানের শীষের বিজয় হলে বিএনপির বিজয় হবে। 

টিএ/ছাতক