সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল...
সুনামগঞ্জের পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি বস্তাভর্তি বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাবের উপস্থিতি টেরপেয়ে দুজন মাদক কারবারি পালিয়ে যায়। রবিবার (১৮ জানুয়ারি) রাতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মাখার ব্রীজের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২/০৩ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
অতঃপর ঘটনাস্থলে ব্যাপক তল্লাশী করে ০৩টি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো ০৬টি কাগজের কার্টুনের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত বিদেশী মদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুজে বের করার জন্য র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট