সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ১৫ ফেব্রুয়ারি

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বুধবার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে এক জরুরী বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়।

বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ০২ নম্বর হলে সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট এর যৌথ সঞ্চালনায় এবং সমিতির সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট এর নির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্য বিষয় হলো আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত থাকায় এবং ঐ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশের সকল পেশাজীবি সংগঠনের নির্বাচন অনুষ্ঠান না করার নির্দেশনা থাকায় সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত বিধায় উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য সাধারণ সম্পাদক আহ্বান জানাইলে সভায় বক্তব্য রাখেন  সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম, এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও অশোক পুরকায়স্থ এবং সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন আশুক প্রমুখ।

সমিতির সভাপতি ও সভার সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) সিদ্ধান্তমূলক বক্তব্যের প্রারম্ভে আইনজীবীগণ দীর্ঘ সময় ধরে সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করে তোলায় সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেহেতু আহুত পরিস্থিতি বিবেচনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধানের আলোকে সমিতির বার্ষিক নির্বাচন ১৫  জানুয়ারি এর পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং বার্ষিক সাধারণ সভা ২১-০১-২০২৬ তারিখের পরিবর্তে ১৭-০২-২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ২১-০১-২০২৬ তারিখ হইতে আগামী ১৭-০২-২০২৬ তারিখ পর্যন্ত বহাল থাকার সিদ্ধান্ত প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


এসএ/সিলেট