রোজাদার কারাগারে বন্দিদের ইফতার
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ পুরাতন কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের সিলেট শহরের ধোপাদিঘীর পাড়ে অবস্থিত একটি ঐতিহাসিক কারাগার। ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত এই...
ছবি সংগৃহীত
সিলেট-৫ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত নির্বাচনী প্রচারণার সময়সীমা শুরুর আগেই গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে অশালীন স্লোগান দেন এবং উচ্চস্বরে কথা বলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
নোটিশে আরও বলা হয়, পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। সে সময় মঞ্চে উপস্থিত কয়েকজন নেতা, বিশেষ করে সিদ্দিকুর রহমান পাপলু, অশালীন আচরণ করেন বলেও অভিযোগ আনা হয়।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে অনুষ্ঠানটি অবিলম্বে শেষ করার অনুরোধ জানানো হলেও উবায়দুল্লাহ ফারুক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা অব্যাহত রাখেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অনুমতি ছাড়াই অনুষ্ঠান আয়োজন এবং আইন ও বিধি অমান্য করে প্রচারণা চালানোকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
এ প্রেক্ষিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা অনুযায়ী কেন প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
এসএ/সিলেট