অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনা থেকে...
মহানগরীর এয়ারপোর্ট থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের পার্কের সামনা থেকে ভারতীয় পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শাহপিন উচ্চ বিদ্যালয়ের বিদায়ী গণিত শিক্ষক মো. জালাল উদ্দীন বিএসসি। দীর্ঘ প্রায় সাড়ে ২৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়া এই গুণী শিক্ষককে এক রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে দেশে-বিদেশে থাকা তাঁর প্রিয় প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের ভোগশাইল গ্রামস্থ বিদ্যালয় সম্মুখ মাঠে অশ্রæসিক্ত নয়নে সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য, মো. জালাল উদ্দীন ১৯৯৮ সালের ১৮ জুলাই অত্র বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ২৭ বছর ৫ মাস ১৩ দিন শিক্ষকতা করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। তিনি বক্তব্যে বলেন, "পাঠ্য বইয়ের শিক্ষা আমাদের জ্ঞান দেয়, তবে সেই জ্ঞানকে অর্থবহ করতে হলে প্রয়োজন মূল্যবোধ ও নীতিবোধের শিক্ষা। যা দান করেন আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলে চলবে না, বরং দেশপ্রেম, মানবিকতা ও সততার আলোকে নিজেদের গড়ে তুলতে হবে।" সমাজে নৈতিকতার অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "আজ সমাজ স্বার্থপরতা ও দুর্নীতিতে আচ্ছন্ন। আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, প্রকৃত শক্তি অর্জিত হয় সুশিক্ষা ও যোগ্যতার মাধ্যমে। বিদেশে যাওয়ার প্রবণতা থাকলেও সবার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।"
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেগাপ্লæত মো. জালাল উদ্দীন বিএসসি বলেন, "বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে ঋণের বন্ধনে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। শিক্ষকতা জীবনে আমি জেনে-শুনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনও শাসন করেছি, আবার কখনও ভালোবাসার চাদরে আগলে রেখেছি। আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত এটিই আমার জীবনের বড় প্রাপ্তি।"
শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য আলহাজ্ব লেচু মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মো. আনছার আলী ও মোছা. ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গৌছ খান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, কবি খালেদ উদ্দীন, জসিম উদ্দিন খান, মো. মনির মিয়া মঈনুল এবং ভোগশাইল কে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সামিয়া বেগম। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে স্মৃতিচারণ করেন হাবিবুল্লাহ মিসবাহ এবং শিক্ষার্থীদের পক্ষে সামিরা বেগম ও তাবাসসুম জান্নাত মাঈশা।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শিক্ষক ছিদ্দিকুর রহমান ও দশম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী মো. আরিবুর রহমান আরিফ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। পরিশেষে দোয়া পরিচালনা করেন ভোগশাইল বায়তুর জান্নাত জামে মসজিদের ইমাম লায়েক আহমদ লতিফি। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট