রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা...
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত (হাবিলদার) আব্দুল নুর চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ২ টায় ঘাটেরচটি ও ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের ১টি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
দ্বিতীয় ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট বনি ইবনে তাইবের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ঘাটেরচটি ঠাকুরের মাটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট বনি ইবনে তাইব, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর আলম,সার্জেন্ট জুনায়েদ, রফিকুর রহমান, মুজিবুর রহমান, মহরম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ, ইন্জিঃ শরিফুল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, বাবুল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদা
বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর চৌধুরী হৃদ রোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
এসএ/সিলেট
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক...
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...